Transformation of Sentence

Simple, Complex, Compound

📌 এক নজরে Simple, Complex, Compound রুপান্তর

Simple Complex Compound
Because of/ for/ on/ account of/ owing to due to As/ Since/ because and/ and so
Inspite of/ despite/ not withstanding Though/ although but
Infinitive (to+V)/ in order to/ with a view to so that/ in order that/ that want to + ...... and so
Too ...... to so ...... that ...... not very ...... and ...... not
Enough ...... to so...... that (affirmative) very ...... and
By/ in case of If (affirmative) Imperative sentence + and
Without/ in case of If (negative) unless Imperative sentence+ or......
Present participle (v+ing) when/ as and/ and so
Past participle Relative pronoun and
Perfect participle phrase when/ after and
Preposition+ Noun When (সময় বা বয়স বুঝালে) and
Adjective+ Noun = Noun phrase relative pronoun (Who/which) and
V+ing/ being/ having As/ since/ when and
The reason of why and
The place of where and

Simple থেকে Compound

১. Present Participle যুক্ত Simple Sentence কে Compound করতে গেলে...

Present Participle এর পরের অংশ যে tense এ থাকে present participle কে ওই একই tense এ পরিনত করতে হয় এবং একই subject বসে।

Simple: Drinking water, karim wanted to save money
Compound: Karim drank water and wanted to save money.
Simple: Collecting subscription, they bought relief goods for the flood affected people.
Compound: They collected subscription and bought relief goods for the flood affected people.

২. Being যুক্ত বাক্যে- Subject না থাকলে একই subject being অংশের প্রথমে বসে।

Simple: Being honest, she could not tell a lie
Compound: She was honest and could not tell a lie

৩. Perfect participle যুক্ত Simple Sentence কে Compound করতে গেলে...

Subject+perfect participle এর past perfect form + and + বাকি অংশ বসে

Simple: Having forgotten him, I went out.
Compound: I forgot him and went out.

Perfect Participle

Perfect participle হলো এমন একটি participle যা বোঝায় যে একটি কাজ অন্য কাজের আগে সম্পন্ন হয়েছে।

গঠন: having + past participle (V3)

উদাহরণ:

1. Having finished his homework, Rahim went to play → হোমওয়ার্ক শেষ করার পর রহিম খেলতে গেল।
2. Having eaten dinner, she went to bed → রাতের খাবার খেয়ে সে ঘুমাতে গেল।

এখানে "having finished" এবং "having eaten" হলো perfect participle।

ব্যবহার: Perfect participle সাধারণত বোঝায়—

  • একটি কাজ আগে শেষ হয়েছে
  • তারপর আরেকটি কাজ ঘটেছে

Active ও Passive রূপ:

Active: having + V3
Having completed the work, he left.
Passive: having been + V3
Having been informed, they took action.

৪. Too+to যুক্ত simple sentence কে compound করতে গেলে...

  • too এর জায়গায় very বসে।
  • to এর পূর্ব পর্যন্ত আর কোন পরিবর্তন হয় না +
  • and বসে (to এর জায়গায়) +
  • পুনরায় subject বসে+
  • Tense অনুযায়ী can not/ could not বসে।
  • to এর পরের অংশ থেকে শেষ পর্যন্ত বসে।
Simple: I am too weak to walk
Compound: I am very weak and I can not walk

Complex থেকে Compound

১. Since/As/When যুক্ত Complex Sentence কে Compound করতে গেলে...

Since/As/When উঠে যায়। দুটি clause এর মাঝে and বসে। বাকি সব ঠিক থাকে।

Complex: Since the writer was young, he could not refuse the proposal of the lady.
Simple: The writer was young and he could not refuse the proposal of the lady.

২. Though/ Although যুক্ত complex sentence কে Compound করতে গেলে...

  • Though/Although উঠে যায়।
  • প্রথম clause টি বসে +
  • but বসে +
  • Second clause টি বসে।
Complex: Though karim tried to pray, he could not get rid of the curse
Compound: Karim tried to pray but could not get rid of the curse.

৩. Relative Pronoun যুক্ত Complex Sentence কে Compound করতে গেলে ...

  • Relative Pronoun এর জায়গায় and বসে +
  • Sentence এর object টি subject হিসেবে বসে +
  • বাকি সব ঠিক থাকে।
Complex: Bashir took a cabin that was a large one.
Compound: Bashir took a cabin and it was a large one

Relative Pronoun

Relative pronoun হলো এমন pronoun যা একটি noun বা pronoun-এর সাথে সম্পর্কযুক্ত একটি clause (relative clause) যুক্ত করে সেই noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়.

সহজভাবে: Relative pronoun দুটি বাক্যকে যুক্ত করে এবং আগের noun-এর ব্যাখ্যা দেয়.

Common Relative Pronouns:

  • who — (মানুষের জন্য, subject হিসেবে)
  • whom — (মানুষের জন্য, object হিসেবে)
  • whose — (অধিকার বোঝাতে)
  • which — (বস্তু/প্রাণী)
  • that — (মানুষ/বস্তু উভয়ের জন্য)

উদাহরণ:

The boy who is playing is my brother.
→ যে ছেলে খেলছে, সে আমার ভাই।
I know the man whom you met yesterday.
→ আমি সেই লোকটিকে চিনি, যাকে তুমি গতকাল দেখেছিলে।
This is the book which I bought.
→ এটি সেই বই যা আমি কিনেছি।

৪. If যুক্ত Complex Sentence কে compound করতে গেলে...

যদি Negative হয় তবে if থেকে not পর্যন্ত উঠে যায় + বাকি অংশ + or + বাকি clause বসে।

Complex: If you do not move, you will die
Compound: Move or you will die

Compound থেকে Simple

১. And যুক্ত উভয় অংশের subject যদি এক হয় এবং উভয় অংশে মূল verb থাকলে নিচের নিয়মে simple করতে হয়...

  • প্রথম sentence এর present form এর সাথে ing যোগ করতে হয়।
  • প্রথম বাক্যের মূল verb এর পরের অংশ বসে +
  • and এর পরিবর্তে কমা বসে।
  • প্রথম বাক্যের subject বসে( দ্বিতীয় বাক্যের subject থাকলে উঠে যায়)
  • দ্বিতীয় বাক্যের বাকী অংশ বসে।
Compound: The old man killed the bird and brought bad luck to the crow.
Simple: Killing the bird, the old man brought bad luck to the crow.
Compound: Bees collect nectar from the flowers and make honey.
Simple: Collecting nectar from the flowers, bees make honey.

২. And যুক্ত বাক্যের subject ভিন্ন হলে এবং প্রথম sentence এ am/is/are/ was/were/have/has/had থাকলে নিচের নিয়মটি প্রয়োগ করতে হয়।

  • am/is/are/was/were এর পরিবর্তে being বা have/has/had এর পরিবর্তে having বসে, এছাড়া প্রথম বাক্যের আর কোন পরিবর্তন হয় না +
  • and এর পরিবর্তে comma বসে +
  • দ্বিতীয় বাক্য বসে।
Compound: The marraige ceremony was over and the guests were all going to the feast.
Simple: The marraige ceremony being over, the guest were all going to the feast.

৩. Or যুক্ত Compound sentence কে Simple করতে গেলে...

  • প্রথমে without বসে +
  • প্রথম বাক্যের মূল verb এর সাথে ing যোগ +
  • ক্রিয়ার পরের অংশ বসে +
  • or এর পরিবর্তে comma বসে +
  • দ্বিতীয় বাক্য বসে।
Compound: Work Hard or you will not prosper in life.
Simple: Without working hard, you will not prosper in life

৪. And এর উভয় অংশের subject এক হলে এবং প্রথম sentence দ্বারা যখন কোন কারন বঝায়-তখন নিচের নিয়ম হয়--

  • প্রথমে because of +
  • প্রথম sentence এ subject এর possessive form বসে +
  • am/is/are/was/were এর পরিবর্তে being এবং have/has/had এর পরিবর্তে having বা মূল ক্রিয়ার সাথে ing যোগ করতে হয় +
  • প্রথম sentence এর বাকী অংশ +
  • and এর পরিবর্তে comma বসে +
  • দ্বিতীয় sentence টি বসে।
Compound: He has much money and he can buy a car.
Simple: Because of his having much money, he can buy a car.

Possessive form of Pronoun

Possessive form বলতে বোঝায় — কোনো noun বা pronoun-এর মালিকানা বা অধিকার প্রকাশ করার জন্য ব্যবহৃত grammatical form। অর্থাৎ, কোনো জিনিস কার তা বোঝাতে আমরা possessive form ব্যবহার করি।

Person Subject Object Single Possessive Double Possessive
1st person singular I me my mine
1st person plural we us our ours
2nd person singular you you your yours
2nd person plural you you your yours
3rd person singular he him his ...
3rd person singular she her her hers
3rd person singular it it its ...
3rd person plural they them their theirs

৫. But যুক্ত compound sentence কে simple sentence এ পরিনত করতে গেলে...

  • প্রথমে inspite of বসে +
  • প্রথম sentence এর subject এর possessive form +
  • am/is/are/was/were এর পরিবর্তে being এবং have/has/had এর পরিবর্তে having বা মূল verb এর present form এর সাথে ing যোগ
  • but এর পরিবর্তে কমা +
  • দ্বিতীয় sentence টি বসে।
Compound: Tanveer is ill but he can run fast
Simple: Inspite of being ill, Tanveer can run fast

৬. সময় নির্দেশক Compound sentence কে simple করতে গেলে...

  • সময় বাচক clause এর subject(it) ও verb উঠে যায়।
  • সময় বাচক অংশটি বসে +
  • and উঠে যায় +
  • পরের অংশ বসে +
Compound: It was tweenty years ago and I was living London
Simple: Tweenty years ago, I was living London.

Complex থেকে Simple

১. Since/As/When যুক্ত Complex sentence এর দুটি clause এর Subject এক হলে এবং দুটি clause এ মূল verb থাকলে নিচের নিয়মে তাকে Simple করতে হয়।

  • প্রথম sentence এর মূল verb+ing
  • প্রথম clause এর verb এর পরের অংশ বসে
  • Comma বসে
  • দ্বিতীয় Clause এর Subject এর জায়গায় প্রথম Clause এর Subject বসে
  • দ্বিতীয় Sentence এর বাকি অংশ বসে
Complex: Since the old man killed the bird, he brought bad luck to the crow
Simple: Killing the bird, the old man brought bad luck to the crow.

২. দুটি clause এর subject ভিন্ন হলে এবং প্রথম clause টিতে am/is/are/was/were/have/has/ had থাকলে...

  • Since/As/When সর্বদা উঠে যায়
  • প্রথম clause এর am/is/are/was/were এর পরিবর্তে being এবং have/has/had এর পরিবর্তে having
  • প্রথম clause অপরিবর্তিত থাকে
  • দ্বিতীয় clause বসে।
Complex: Since the weather was very cold, there were no birds or animals in the snow covered country.
Simple: The weather being very cold, there were no birds or animals in the snow covered country.

৩. Since/as যুক্ত Complex Sentence এর Clause দুটির Subject এক হলে এবং since/as যুক্ত clause টিতে শুধুমাত্র am/is/are/was/were/have/has/had থাকলে তাকে নিচের নিয়মে Simple করা যায়

  • Since/As এর পরিবর্তে প্রথমে Because of বসে
  • Since/As যুক্ত Clause এর Subject এর possessive form বসে
  • am/is/are/was/were/ এর পরিবর্তে being এবং have/has/had এর পরিবর্তে having বসে
  • Sentence এর বাকি অংশ বসে
  • কমা বসে
  • বাকি Sentence টি বসে
Complex: Since he was short, he could not touch the mango
Simple: Because of his being short, he could not touch the mango

৪. Relative pronoun যুক্ত Complex Sentence কে Simple করতে গেলে...

  • প্রদত্ত Sentence টির প্রথমে (Who, Which, that) এর পূর্ব পর্যন্ত বসে
  • Relative pronounce টি উঠে যায়
  • Relative pronounce এর পর সাহায্যকারী verb থাকলে উঠে যায়
  • পরের মূল verb এর সাথে ing যোগ করতে হয়
  • বাকি অংশ বসে
Complex: The writer lived in a cabin that belonged to the orphanage.
Simple: The writer lived in a cabin belonging to the orphanage.

৫. When যুক্ত Complex Sentence কে Simple করতে গেলে যদি When যুক্ত Clause টিতে সময়/বয়স/ঋতুর উল্লেখ থাকে...

  • When উঠে যায়
  • When এর পরে Subject(it) ও verb থাকলে উঠে যায়
  • ছোট সময় বোঝালে at/in, ঋতু থাকলে in, বয়সের উল্লেখ থাকলে at the age of বসে
Complex: When it is spring, the cuckoo sings
Simple: In spring the cuckoo sings

When দ্বারা কোন সময় না বুঝালে এবং কোন কাজ চলা বুঝালে At the time of + When যুক্ত অংশের verb সাথে ing + বাকি অংশ বসে।

Complex: When he was playing, it began to rain.
Simple: At the time of his playing, it began to rain

৬. If দ্বারা গঠিত শর্তমূলক না বোধক(Negative) Complex Sentence কে Simple করার নিয়ম...

  • প্রথমে without বসে।
  • If clause এর মূল verb এর present form এর সাথে ing যোগ করতে হয়।
  • Verb এর পরের অংশ বসে
  • অপর Clause টি বসে।
Complex: If you do not work hard, you will not prosper in life.
Simple: Without working hard, you will not prosper in life

If clause টি Affirmative হলে, without এর জায়গায় by বসে। আর সব ঠিক থাকে,

Complex: If you work hard, you can succeed in life
Simple: By working hard, you can succeed in life

৭. So that যুক্ত Complex Sentence কে Simple Sentence এ পরিনত করতে গেলে...

  • প্রদত্ত Sentence এর প্রথমের থেকে So এর পূর্ব পর্যন্ত বসে
  • So থেকে may/might/can/could পর্যন্ত উঠে যায়
  • to বসে
  • প্রদত্ত Sentence এর বাকি অংশ
Complex: He worked hard so that he could prosper in life
Simple: He worked hard to prosper in life

৮. So...that যুক্ত Complex Sentence কে Simple করতে গেলে...

  • so এর জায়গায় too বসে
  • that এর পূর্ব পর্যন্ত আর কোন পরিবর্তন হয় না
  • that থেকে not পর্যন্ত উঠে যায়
  • to বসে
  • Sentence এর বাকি অংশ বসে
Complex: Rahim is so weak that he can't walk
Simple: Rahim is too weak to walk

৯. Though/Although যুক্ত Complex Sentence কে Simple করতে গেলে...

  • Though/Although এর পরিবর্তে inspite of
  • Though/Although যুক্ত clause এর subject এর possessive form
  • Though/Although যুক্ত clause এর am/is/are/was/were এর পরিবর্তে being এবং have/has/had এর পরিবর্তে having অথবা Verb এর present form এর সাথে ing যোগ করতে হয়
  • Clause এর বাকি অংশ বসে
  • অপর clause বসে
Complex: Though Karim tried heart and soul, he could not pass in the exam
Simple: Inspite of trying heart and soul, Karim could not pass in the exam

Compound থেকে Complex

১. And যুক্ত Compound এর একটি clause যদি অন্যটির কারন বা সময় নির্দেশ করে, তবে উক্ত Compound Sentence টিকে Complex Sentence এ পরিনত করতে গেলে...

  • প্রথম Sentence এর প্রথমে since/as/when হবে
  • প্রথম sentence বসে
  • and এর পরিবর্তে comma বসে
  • দ্বিতীয় sentence বসে

Note: কারন বোঝালে Since/As বসে এবং সময় বোঝালে When বসে। Complex Sentence এ দুটি clause এই subject বসাতে হয়।

Compound: Rahim was poor and could buy a computer.
Complex: Since Rahim was poor, he could not buy a computer

২. But যুক্ত Compound Sentence কে Complex Sentence এ পরিবর্তন করার নিয়ম...

  • Sentence এর প্রথমে Though/Although
  • প্রথম Sentence বসে
  • but এর পরিবর্তে comma
  • দ্বিতীয় Sentence বসে
Compound: Rahim ran fast but he could not get the train
Complex: Though Rahim ran fast, he could not get the train

৩. Or যুক্ত Compound Sentence কে Complex করতে গেলে...

  • প্রথমে if বসে
  • Subject বসে
  • do not বসে
  • প্রদত্ত প্রথম Clause টি বসে
  • Comma বসে
  • দ্বিতীয় Clause টি বসে
Compound: Work hard or you can not prosper in life
Complex: If you do not work, you can not prosper in life

Simple থেকে Complex

১. Present Participle যুক্ত Simple Sentence কে complex করতে গেলে...

Present Participle বিহীন অংশ বা clause যে tense এ থাকে Present participle এর অংশকেও একই tense এ গঠন করতে হয়, একই Subject দিয়ে। দুই বাক্যের মাঝে comma বসে। প্রথম Sentence এর শুরুতে Since/as/When বসে। কারন বোঝালে Since/as বসে। সময় বোঝালে When বসে।

Simple: Closing the door, he went back to work
Complex: When he closed the door, he went back to work

২. Being যুক্ত Simple Sentence কে Complex করতে গেলে...

  • Being এর বাকি sentence যে Tense এ থাকে, Being এর অংশকে ঐ একই tense এ পরিনত করতে হয়
  • Sentence এর মাঝে comma বসে
  • Being যুক্ত sentence এ subject না থাকলে একই subject দুটি sentence এ বসে
  • প্রথম Sentence এর প্রথমে Since/As/When/ বসে (কারন বোঝালে Since/As/ এবং সময় বোঝালে When বসে)
Simple: The water being very cold, Rina could not drink it.
Complex: Since the water being very cold, Rina could not drink it.
Simple: Being poor, Jim could not buy a car
Complex: Since Jim was poor, jim could not buy a car

৩. Too+to যুক্ত Simple Sentence কে complex করতে গেলে...

  • প্রথম too এর জায়গায় so বসে।
  • to এর পূর্ব পর্যন্ত আর কোন পরিবর্তন হয় না
  • to এর জায়গায় that বসে
  • প্রথম subject আবারো বসে
  • tense অনুযায়ী can not/could not বসে
  • বাকি অংশ বসে
Simple: He is too weak to walk
Complex: He is so weak that he can not walk

৪. উদ্দেশ্যমূলক Simple sentence কে complex করতে গেলে...

  • প্রদত্ত Sentence এর প্রথম থেকে to এর পূর্ব পর্যন্ত বসে
  • so that বসে
  • প্রথম Subject পুনরায় বসে
  • Tense অনুযায়ী may/can অথবা might/could হতে পারে
  • to এর পরের অংশ বসে
Simple: Raju works hard to shine in life
Complex: Raju works hard so that he may shine in life

৫. Inspite of যুক্ত simple Sentence কে Compound করতে গেলে...

  • Inspite এর পরিবর্তে though/although বসে
  • Subject বসে
  • Verb বসে
  • Adjective/Noun বসে
  • Comma বসে
  • অপর বাক্য বসে
Simple: Inspite of his being wealthy, he is unhappy
Complex: Though he is wealthy, he is unhappy.

৬. Subject+Verb+Object+ Present Participle যুক্ত Simple sentence কে Complex করতে গেলে...

  • Subject + verb + object + object এর relative pronoun+ Tense ও Relative Pronoun অনুযায়ী be verb বসে + Present participle সহ বাকি অংশ বসে
Simple: I saw a kite flying
Complex: I saw a kite which was flying

৭. Because of যুক্ত Simple Sentence কে Complex করতে গেলে...

  • Since + Subject + Verb + Adjective + Comma + অপর বাক্য বসে
Simple: Because of his illness, he could not join the meeting
Complex: Since he was ill, he could not join the meeting

৮. Subject + Verb + Adjective + Noun যুক্ত Simple Sentence কে Complex করতে গেলে...

  • Subject + Verb + Noun + Noun এর Relative Pronoun + Tense অনুযায়ী be verb বসে + Adjective বসে
Simple: I saw a one-eyed man
Complex: I saw a man who was one eyed

তবে Adjective টি subject কে qualify (বৈশিষ্ট্য প্রকাশ) করলে নিয়মটি হবে...

It + tense অনুযায়ী be verb + Subject + Subject এর Relative Pronoun + Verb + Adjective
Simple: Health is wealth
Complex: It is health which is wealth
Simple: He is a good singer
Complex: It is he who is a good singer

Gerund & Participle

Gerund (ক্রিয়াবাচক বিশেষ্য)

Gerund হলো Verb-এর সাথে -ing যোগ করে যে Word তৈরি হয় এবং তা Noun-এর মতো আচরণ করে।

A Gerund is a verbal that ends in -ing and functions as a noun.

সূত্র: Verb + ing = Gerund (Noun-এর মতো কাজ করে)

উদাহরণ:

1. Reading is a good habit. (পড়া একটি ভালো অভ্যাস)
→ এখানে Reading Subject-এর স্থানে বসেছে → Gerund
2. Swimming is a good physical exercise. (সাঁতার কাটা একটি ভালো শারীরিক ব্যায়াম)
→ এখানে Swimming Subject → Gerund

মনে রাখতে হবে: Gerund সবসময় Noun-এর মতো আচরণ করে। এটি Subject, Object বা Complement হতে পারে।

Participle (ক্রিয়াবাচক বিশেষণ)

Participle হলো Verb-এর রূপ যা Adjective-এর মতো আচরণ করে। এটি কোন Noun বা Pronoun-কে বিশেষিত করে।

A Participle is a verbal that functions as an adjective.

সূত্র: Verb + ing / V3 = Participle (Adjective-এর মতো কাজ করে)

উদাহরণ:

1. Broken glass is harmful. (ভাঙ্গা গ্লাস ক্ষতিকর)
Broken = Break-এর Past Participle → Adjective-এর মতো glass-কে বিশেষিত করছে
2. The running water is clean. (প্রবাহমান পানি পরিষ্কার)
running = run + ing → water-কে বিশেষিত করছে
3. The barking dog is dangerous. (ঘেউ ঘেউ করা কুকুরটি বিপজ্জনক)
barking = bark + ing → dog-কে বিশেষিত করছে

Gerund ও Participle-এর মধ্যে পার্থক্য

Gerund Participle
Noun-এর মতো আচরণ করে Adjective-এর মতো আচরণ করে
Subject/Object হতে পারে Noun/ Pronoun-কে বিশেষিত করে
উদা: Reading is good উদা: Reading boy is smart